উত্তরদিনাজপুর

তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত এক

সোমবার রাতে উত্তর দিনাজপুর জেলার গোয়াল পোখরের নন্দঝার বাজার এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, গোয়াল পোখর এক নং ব্লকের নন্দঝার বাজার এলাকায় সোমবার রাতে তৃণমূলের আচমকা হামলায় গুরুতর আহত হন এক বিজেপি কর্মী বলে অভিযোগ।  আরও অভিযোগ আহত ওই বিজেপি কর্মী কনকন রায় রাতে ওজাপুকুর এলাকা থেকে বাড়ি ফেরার সময় বাড়ির সামনেই তার উপর হামলা চালায় বেশ কয়েকজন তৃণমূল দুষ্কৃতি বলে অভিযোগ। ওই রাতেই তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কনকন রায়ের পরিবারের পক্ষ থেকে রাতেই পাঞ্জিপারা পুলিশ ফাড়িতে অভিযোগ দায়ের করা হয়। পাঞ্জিপারা ফাড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

        এই ঘটনায় বিজেপি কর্মী কনকন রায়ের দাদা দুলাল রায় অভিযোগ করে বলেন, কাজ থেকে বাড়ি ফিরতেই পেছন থেকে তৃণমূল কর্মীরা আক্রমণ করে ব্যাপক মারধর করা হয়। যদিও এর পেছনে কি কারন রয়েছে তা তিনি স্পষ্ট করে বলতে পারেননি।

        অন্যদিকে এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা কৃপা সিন্ধু পোদ্দার বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে তিনি জানেন, যে আক্রমণ করেছে সে কনকনের বাড়িতে কাজ করেছিল। সেই টাকা পাবে বলেই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় কিন্তু মারধরের ঘটনাটি সম্পূর্ণ ভাবে অস্বীকার করেন তিনি।